আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল এবার ইয়েমেনের হুথি আনসারুল্লাহর শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। ইসরায়েলের টিভি চ্যানেল-থার্টিনের বিশ্লেষক জিপি ইয়াহযকালি এক বিশ্লেষণে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, ইয়েমেনের আনসারুল্লাহও এখন ইসরায়েলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এটা ছোটখাটো কোনো হুমকি নয়।
জিপি ইয়াহযকালি মনে করেন, সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের পর তারা ইসরায়েলকেও টার্গেট করবে। আরব অঞ্চল বিষয়ক এই বিশ্লেষক ইসরায়েলি টিভি চ্যানেলকে আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহর কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে।