রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১০:৩২:১২

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন শিশুও রয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার দেশটির মধ্যাঞ্চলের লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগের এক টুইটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই সময় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে আটকা পড়েন সাতজন।

দুর্ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিস্কোকে সংযুক্ত করেছে এমন একটি হাইওয়েতে। এমন সময় এই দুর্ঘটনা ঘটলো যেই সময়টাতে ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে গিয়ে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে