আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার দিক বিবেচনায় এবার আরও নজরদারি বাড়াল ফেসবুক মেসেঞ্জার। আর এই কারণে ফেসবুক যোগ করেছে একাধিক নতুন ফিচার। বড় সুখবর ব্যবহারকারীদের জন্য, ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
আর এমন এন্ড-টু-এন্ড এনক্রিপশন এর ফলে যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাধে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক।
বলার অপেক্ষা রাখে না যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধু কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এবার সব ব্যবহারকারী এ সুবিধার আওতায় আসবে।