আন্তর্জাতিক ডেস্ক : আবারো শহরের রাস্তায় ঘটলো দুর্ঘটনা। এবার ধর্মতলা সংলগ্ন ডোরিনা ক্রসিংয়ে বাসের চাকা ফেটে উলটে গেল মিনিবাস। উক্ত দুর্ঘটনায় মারাত্মক আহত অন্তত ২০ জন যাত্রী। এখান থেকে ১২ জনকে উদ্ধার করে নেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক পুলিশ, দমকল। ছুটে যান কলকাতা পুলিশের আধিকারিকরাও। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারা।
এই ব্যাপারে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাঁকড়া-পার্কাসার্কাস মিনিবাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিয়েবাড়ি যাচ্ছিলেন। পার্কসার্কাস থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় ডোরিনা ক্রসিংয়ের কাছে প্রবল শব্দে ফেটে যায় বাসের চাকা। এরপরই মিনিবাসটি উলটে যায়।