রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ০৪:৩২:১৪

এই প্রথম রাষ্ট্রীয় সফরে আরব আমিরাতে পৌঁছেছেন ইসরায়েলি রাষ্ট্রপ্রধান

এই প্রথম রাষ্ট্রীয় সফরে আরব আমিরাতে পৌঁছেছেন ইসরায়েলি রাষ্ট্রপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ। ইরানের পারমাণবিক চুক্তি যখন পুনরুজ্জীবিতের চেষ্টা চলছে, তখন আমিরাত সফরে গেলেন তিনি। কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অংশ হিসেবে তিনি রবিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। 

তবে এই সফরে কী বিষয়ে আলোচনা হবে আমিরাত ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ২০২০ সালে আমিরাতের পাশাপাশি মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদানসহ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। সফর প্রসঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবো। সূত্র: আল জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে