সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ১১:২৬:৫০

লোভনীয় অফার, তৃতীয় সন্তান নিলে ১২ লাখ টাকা বোনাস!

লোভনীয় অফার, তৃতীয় সন্তান নিলে ১২ লাখ টাকা বোনাস!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকদিন ধরে ‘সিঙ্গল চাইল্ড’ বা এক সন্তান নীতি মেনে চলছিল। আর এই কারণে পৃথিবীর অন্যতম বৃহৎ এই দেশটিতে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। এখন এমন হয়েছে যে দেশটিতে  কর্মঠ লোক খুঁজে পাওয়া যাচ্ছে না।

এমন এক পরিস্থিতিতে বড় সুখবর দিল দেশটির সরকার, কর্মী সংকট কাটাতে এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মীদের জন্য লোভনীয় অফার দিয়েছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ওই সংস্থা ঘোষণা করেছে, তিনটি সন্তানের জন্ম দিলে কর্মীদের বেতনসহ এক বছর ছুটি দেওয়া হবে। সঙ্গে আর্থিক বোনাস দেওয়া হবে ১২ লাখ টাকা।

এদিকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। মূলত জন্মহার বাড়াতে সরকারিভাবে উৎসাহ দেখানোর পর এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠানও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে