সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ০২:১০:০৩

ভুয়া টিকার সনদ দিয়ে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাত, গ্রেফতার নার্স

ভুয়া টিকার সনদ দিয়ে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাত, গ্রেফতার নার্স

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের দুইজন নার্সের বিরুদ্ধে ভুয়া করোনা টিকার সনদ সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই টিকা সরবরাহ করে তারা ১.৫ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ। এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন অ্যামিটিভিলের ওয়াইল্ড চাইল্ড পেডিয়াট্রিক হেলথকেয়ারের মালিক জুলি ডিভুওনো ও তার কর্মচারী মারিসা উরারো। শুক্রবার তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেমন্ড টিয়ার্নি বলেন, ‘তারা দুজনে মিলে এ জালিয়াতি করেছেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২২০ ডলার ও শিশুদের ক্ষেত্রে ৮৫ ডলারের বিনিময়ে তারা ভুয়া টিকা কার্ড দিয়েছেন।’

তিনি বলে, ‘নার্স প্র্যাকটিশনার ডিভুওনো ও লাইসেন্সপ্রাপ্ত নার্স উরারো স্টেটের ইমিউনাইজেশন ডাটাবেসে ভুয়া তথ্য সরবরাহ করেছেন।’ আদালতে প্রসিকিউটররা জানান, ওই দুই নার্স একজন আন্ডারকভার এক গোয়েন্দাকে ভুয়া টিকা সনদ দিয়েছেন। অথচ ওই গোয়েন্দাকে তারা টিকাই দেননি।

তদন্তকারী কর্মকর্তারা জানান, ডিভুওনোর বাড়িতে তল্লাশি চালানোর পর জানিয়েছেন যে, সেখানে নগদ প্রায় ৯ লাখ ডলার পাওয়া গেছে। এ ছাড়া, একটি খাতায় দেখা গেছে যে ২০২১ সালের নভেম্বর থেকে তারা দেড় মিলিয়ন ডলারেরও বেশি টাকা আয় করেছেন। সূত্র : বার্তাসংস্থা এপি ও নিউইয়র্ক টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে