সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ১০:৪২:৪৫

দুঃসংবাদটি নিজেই দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

দুঃসংবাদটি নিজেই দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুঃসংবাদটি তিনি নিজেই জানিয়েছেন। আজ সোমবার করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল আসে। যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কানাডার এই প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের খবর দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি ভালো বোধ করছেন। চলতি সপ্তাহে জনস্বাস্থ্য বিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে