মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৪৪:৩০

'উসকানির' অভিযোগে জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাউ গ্রেফতার

'উসকানির' অভিযোগে জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাউ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছাত্রদের বিক্ষোভের ঘটনায় জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফাটককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় ফাটক ও অন্যদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হিন্দুস্তানি ভাউ ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে ছাত্রদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির পাশে বিক্ষোভের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা আগেই জানিয়েছিল পুলিশ। জানা গেছে, দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ইন্ধন দিয়েছিলেন হিন্দুস্তানি ভাউ, এমনই অভিযোগ পুলিশ।

সংবাদ সংস্থা এএনআইএর এক প্রতিবেদনে বলা হয়, হিন্দুস্তানি ভাউ ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছিলেন, যাতে তাকে ছাত্রদের উসকানি দিতে দেখা যায়। পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর করেছে। পুলিশ জানতে পেরেছে যে হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফাটক শিক্ষার্থীদের ধারাভি এলাকায় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার আবেদন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, এই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের জন্য একত্রিত হওয়ার আবেদন করেছিলেন। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক বলেছেন, ছাত্রদের উসকানি দেওয়ার জন্য দায়ী যে কেউ আইন অনুযায়ী শাস্তি পাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে