মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী, ২০২২, ০২:১৯:১১

বিজেপি কেন মুসলিমদের নমিনেশন দিচ্ছে না? জবাবে যা বললেন আদিত্যানাথ

বিজেপি কেন মুসলিমদের নমিনেশন দিচ্ছে না? জবাবে যা বললেন আদিত্যানাথ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হিন্দুত্বের পোস্টার বয় খ্যাত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথকে মনে করা হচ্ছে এবছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও বড় ফ্যাক্টর হতে চলেছে। যোগী আদিত্যনাথ তার কর্মকাণ্ডে পদে পদে বুঝিয়ে দিয়েছেন হিন্দুত্বই তার প্রধান হাতিয়ার।

এই নির্বাচনে বিরোধী দল গুলি বিজেপির বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছে। বিরোধীদের বড় অভিযোগ, বিজেপি কেনো মুসলিম কে নমিনেশন দেয়নি। বিজেপি মুসলিম বিরোধী বলে দাবি তাদের। এই প্রশ্নের জবাবে আদিত্যানাথ বলেন, আমি এসবের দায়িত্ব নিয়ে বসে নেই, যদি বিরোধী দলের ইচ্ছে হয় তাহলে তারা সব তাদের নমিনেশন দিতে পারে।

এই সন্ন্যাসী নেতা আরও বলেন, আমার কাছে নির্বাচন মানে মানুষের বিশ্বাস আর ভরসা। টিকিট যাকেই দেওয়া হোক মানুষ কাজ দেখে ভোট দেবে এটাই আমার বিশ্বাস। যেখানে যার জেতার সমীকরণ ভাল এবং জনসাধারণের মধ্যে যে ব্যক্তি ভাল তাকে টিকিট দেওয়া হয় এবং এটা আমার বা অন্য কারও কথা নয়। আমি মানুষের জন্য কাজ করেছি। আইন শৃঙ্খলা বৃদ্ধি করেছি এতে হিন্দু মুসলিম উভয়ের জন্য ভালো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে