বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২:২৯:৪১

বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল যাত্রীবাহী বিমান!

বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল যাত্রীবাহী বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল যাত্রীবাহী বিমান। আর এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। বেশ জোড়ে বাতাই বইছিল। এই কারণে অবতরণ করতে না পারায় ফের আকাশেই উড়ে যেতে বাধ্য হয়েছে একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে স্কটল্যান্ডের অ্যাবারডিন শহর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে নির্ধারিত সময়েই হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে বিমানটি।

তবে সম্প্রতি ওই এলাকায় আঘাত হানা ঝড় কোরির কারণে সেখানে বাতাস বেশ বিক্ষুব্ধ ছিল। তাই অবতরণের সময়  বাতাসের তীব্রতার কারণে বিমানটির চাকা কোনোভাবেই রানওয়ে ছুঁতে না পেরে ফের আকাশেই উড়ে যায়।

ওই সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, রানওয়েতে অবতরণের সময় বিমানের ডান দিকের পাখা বিপজ্জনকভাবে ওপরে ওঠে গেছে। এর ফলে বিমানটি অপর পাশ নাটকীয়ভাবে রানওয়ের দিকে ঝুঁকে গেছে।

এরপর পাইলট অবতরণের চেষ্টা না করে ফের আকাশে উড়ে যায়। অবশ্য দ্বিতীয়বারের চেষ্টায় সফলভাবেই বিমানটিকে অবতরণ করানো সম্ভব হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে