শনিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৫৬:০০

আমার জীবন তখনই নিরাপদ থাকবে যখন গরিব মানুষরা নিরাপদে থাকবে: ওয়াইসি

আমার জীবন তখনই নিরাপদ থাকবে যখন গরিব মানুষরা নিরাপদে থাকবে: ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন’ বা ‘মিম’ দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রহরা প্রত্যাখান করেছেন। গতকাল দিল্লির সন্নিকটে তার গাড়ি লক্ষ্য করে দু'র্বৃত্তরা গু'লি চা'লায়। এতে তার গাড়িতে দুটি গ'র্তের সৃষ্টি হয়। 

শুক্রবার সংসদে হায়দ্রাবাদের সংসদ সদস্য ওয়াইসি বলেন, আমি জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না। আমি সব সাধারণ মানুষের মতো ‘এ’ ক্যাটাগরির নাগরিক থাকতে চাই। যারা আমার ওপর হা'মলা চা'লিয়েছে তাদের ওপর কেন বিধিহীন কর্মকা'ণ্ড প্রতিরো'ধ আইনে (ইউএপিএ) মামলা করা হয় না?

এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদি সরকার সাম্প্রতিক সময়ে ব্যাপকহারে ইউএপিএ আইন প্রয়োগ করেছে বিশেষ করে মুসলিমদের ওপর । 

 সংসদে ওয়াইসি আরও বলেন, আমি বাঁচতে চাই, আমি কথা বলতে চাই। আমার জীবন তখনই নিরাপদ থাকবে যখন গরিব মানুষরা নিরাপদে থাকবে। যারা আমার গাড়ি লক্ষ্য করে গু'লি চালিয়েছে আমি তাদের ভ'য় পাই না। 

ওয়াইসি বলেন, আমি ভয় পাচ্ছি না বা নিরাপত্তা নিতে যাচ্ছি না। আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। যদি কোনো মাই কে লালের ক্ষমতা থাকে, আমাকে মে'রে দেখাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে