শনিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৫৬:৩৬

ফজর নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মৃত্যু

ফজর নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : এমন মৃত্যু কয়জনের কপালে জুটে! জর্ডানের রাজধানী আম্মানে এক ব্যক্তি মসজিদে ফজরের নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আম্মানের আলহাজ আওয়াদ আল নুআইমাত মসজিদে আইনজীবী তারিক আল রাশক যখন ফজর নামাজ পড়ছিলেন, তখন সিজদারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে