আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সমর্থনে শনিবার প্যারিসসহ ইউরোপের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইতালির বিভিন্ন শহরে অনুষ্ঠিত সমাবেশে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেন।
ডাচ শহর রটারডামের একটি ফুটবল ম্যাচসহ ইউরোপ জুড়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি সহানুভূতি দেখানো হয়।
লন্ডনের টুইকেনহ্যামে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে রাগবি ম্যাচের আগে ইউক্রেনের প্রতি সমর্থনসূচক স্লোগান তুলে ধ'রা হয়।আর খোদ ইউক্রেনে রুশ আ'ক্রমণের দিন গুণতে থাকা ওডেসা বন্দর নগরীতে বিখ্যাত অপেরা হাউসের সংগীতশিল্পী এবং গায়করা ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোনের সমর্থনে একটি উন্মুক্ত চত্বরে কনসার্টের আয়োজন করেন।
বসনিয়া ও হার্জেগোভিনা, জর্জিয়া এবং তুরস্কের বিভিন্ন স্থানেও শনিবার সমাবেশ হয়েছে। ইতালির বিভিন্ন প্রান্তে ইউক্রেনে হামলার প্রতিবাদে সমাবেশ হয়। এর কয়েকটিতে ভিডিওলিংকের মাধ্যমে ভাষণ দেন জেলেনস্কি। সূত্র: বিবিসি