বুধবার, ১৬ মার্চ, ২০২২, ০৯:৫৯:১৫

রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় সফল হবে না : পুতিন

রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় সফল হবে না : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা বৈশ্বিক আধিপত্য অর্জন এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় 'সফল হবে না'। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউক্রেনের হামলার ২১ তম দিনে তিনি বলেন, পশ্চিমারা যদি মনে করে রাশিয়া পিছু হটবে, তাহলে তারা রাশিয়াকে বুঝতে পারছে না। পুতিন আরও দাবি করেন, রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখা পশ্চিমাদের একটি দীর্ঘমেয়াদী নীতি এবং রাশিয়ার বিরুদ্ধে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞালো 'অদূরদর্শী'।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো প্রতিটি রুশ পরিবারকে এই নিষেধাজ্ঞার মাধ্যমে আঘাত করতে চায় এবং তাদের বিরুদ্ধে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগ করেছে। পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের নিরপেক্ষ অবস্থা নিয়ে আলোচনা করতে প্রস্তুত, যেন সেখানে শত্রুতার অবসান হয়। তবে, মস্কো এখনো তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে