বুধবার, ২৩ মার্চ, ২০২২, ০১:১৮:৪৫

ইউক্রেন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে: বাইডেন

ইউক্রেন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রশ্নে মার্কিন মিত্রদের মধ্যে একমাত্র ভারতের অবস্থাই ‘নড়বড়ে’। সোমবার ওয়াশিংটনে ব্যাবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

ইউক্রেন ইস্যুতে কোয়াডভুক্ত দেশগুলোর অবস্থান সম্পর্কে বাইডেন বলেন, ‘কোয়াডে একমাত্র ভারতই ব্যতিক্রম, তাদের অবস্থান নড়বড়ে। তবে পুতিনের আগ্রাসন সামাল দেওয়ার প্রশ্নে জাপান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে, অস্ট্রেলিয়াও। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের বিরুদ্ধে একত্র হওয়ায় ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং এশীয় অংশীদারদের প্রশংসাও করেন তিনি।  

ইউক্রেন আগ্রাসন প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটগুলো। এর প্রভাব পড়েছে রাশিয়ার মুদ্রামান, আন্তর্জাতিক বাণিজ্য ও উচ্চ প্রযুক্তি পণ্যে প্রবেশাধিকারে।
তবে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কোয়াড জোটে একমাত্র ভারত-ই রাশিয়া প্রশ্নে দৃঢ় কোনো অবস্থান নেয়নি। জাতিসংঘে দেশটির কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দাও জানায়নি ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনাও অব্যাহত রেখেছে দেশটি। সূত্র : এএফপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে