বুধবার, ২৩ মার্চ, ২০২২, ০১:৪৯:২১

ইউক্রেন যুদ্ধে জীবাণু অস্ত্র নিয়ে পুতিনকে কঠোর হুঁশিয়ারি বাইডেনের

ইউক্রেন যুদ্ধে জীবাণু অস্ত্র নিয়ে পুতিনকে কঠোর হুঁশিয়ারি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছে। মস্কো এই কাজ করলে কঠোর জবাব দেওয়া হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে হুঁশিয়ার করে দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট সোমবার এই হুঁশিয়ার দেন। তিনি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের বিবেচনা করছে। কারণ এরই মধ্যে মস্কো বলেছে, ইউক্রেনের কাছে এ ধরনের অস্ত্র আছে। এটাই সুস্পষ্ট আভাস যে রাশিয়া এমন অস্ত্র ব্যবহারের কথা ভাবছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা প্রকাশ করা হয়। তবে এবার প্রেসিডেন্ট বাইডেন নিজেই এই আশঙ্কার কথা জানালেন।

বাইডেন রাশিয়াকে সতর্ক করে বলেন, রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে এর কঠোর জবাব দেওয়া হবে। পশ্চিমা দেশগুলো অবশ্যই এটা শক্ত হাতে মোকাবিলা করবে। তবে কঠোর ব্যবস্থা কী হতে পারে, সে ব্যাপারে কিছু বলেননি বাইডেন। সূত্র : এএফপি, বিবিসি, সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে