সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১১:১৭:৫৪

২ ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

২  ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ২  ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরাইলে হাদেরা শহরে রোববার দুই আরব বন্দুকধারীর গুলিতে দেশটির দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার পর হামলাকারী দুই আরব ইসরাইলিকেও গুলি করে হত্যা করেছে পুলিশ। খবর আলজাজিরার।

এদিকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাজধানী তেলআবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হওয়া ওই হামলায় অভিযুক্ত দুই হামলাকারী ইসরাইলের আরব নাগরিক। তারা আইএসের সমর্থক বলেও দাবি ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে