বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ০৩:০২:৪৪

ইমরান সরকারকে পতন ঘটানোর হুমকি দিয়ে চিঠি পাঠানো নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ইমরান সরকারকে পতন ঘটানোর হুমকি দিয়ে চিঠি পাঠানো নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানোর জন্য কোনো হুমকি চিঠি পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, কোনো কথিত চিঠি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সত্যতা নেই।

এর আগে গত রবিবার ইসলামাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ইমরান খান একটি চিঠির কথা বলেন। তিনি দাবি করেন, তার সরকারের পতন ঘটানোর জন্য অন্য দেশ ষড়যন্ত্র করেছে। ইমরান খান আরো অভিযোগ করেন, তার নেতৃত্বাধীন সরকারকে ফেলে দেওয়ার জন্য বিদেশ থেকে অর্থও দেওয়া হচ্ছে।

যদিও ইমরান খান প্রাথমিকভাবে হুমকিমূলক চিঠি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বিবরণ দেননি। তবে অনেকেই তার দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করার কারণে তিনি পরে কিছুটা খোলাসা করেন। ক্ষমতাসীন পাকিস্তান সরকার প্রথমে সে দেশের প্রধান বিচারপতির সঙ্গে চিঠিটির ব্যাপারে আলোচনার প্রস্তাব দিলেও পরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের এ ব্যাপারে অবহিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে