শুক্রবার, ০১ এপ্রিল, ২০২২, ১১:৫৫:৫৬

ইমরান খানের পাশে দাঁড়ালেন শহিদ আফ্রিদি, আল্লাহর দোহাই দিয়ে যা লিখলেন

ইমরান খানের পাশে দাঁড়ালেন শহিদ আফ্রিদি, আল্লাহর দোহাই দিয়ে যা লিখলেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট পদে থাকা নিয়ে এক কঠিন পরিস্থিতির মুখে ইমরান খান। আর এমন অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে তার পদ হারানোর শঙ্কা আছে। এমন সময়ে এ অনাস্থা ভোট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মন্তব্য, অন্তত একটি নির্বাচিত সরকারকে তার মেয়াদ সম্পূর্ণ করতে দেয়া হোক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

আর এমন কঠিন বিপদে ইমরান খানের পাশে দাঁড়ালেন শহিদ আফ্রিদি। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে শহিদ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে লিখেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৪ বছর চলছে। আল্লাহর দোহাই, অন্তত একটি নির্বাচিত সরকারকে তাদের সাংবিধানিক মেয়াদ সম্পূর্ণ করতে দিন।’

এর মাধ্যমে শহিদ আফ্রিদি মূলত ইমরান খানের সরকারকে সমর্থন করলেন। তার মতে, ৭৪ বছর ধরে যা চলছে তা শোধরাতে সময় লাগবে। ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি এমন সময়ে এ মন্তব্য করলেন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে বিরোধী দলগুলো। রোববার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান। এ অনাস্থা ভোটের ফলে ইমরান খানের পতনেরও শঙ্কা আছে। সূত্র : জিও নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে