শুক্রবার, ০১ এপ্রিল, ২০২২, ০৪:৫৭:১০

হ্যাঁ, তুমি প্রধানমন্ত্রী হওয়ার আগে পাকিস্তান খুবই ভালো ছিল : রেহাম খান

হ্যাঁ, তুমি প্রধানমন্ত্রী হওয়ার আগে পাকিস্তান খুবই ভালো ছিল : রেহাম খান

আন্তর্জাতিক ডেস্ক: অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর শঙ্কার মধ্যেই আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী রোববার ইমরান খানের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। গদি হারাতে পারেন তিনি। এমন দুঃসময়ে সাবেক স্ত্রী রেহাম খানের কাছ থেকেও ভর্ৎসনা কুড়াচ্ছেন ইমরান খান। বৃহস্পতিবার এক টুইটে রেহাম বলেন, বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।

বৃহস্পতিবার ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ-পাকিস্তান বংশোদ্ভূত রেহাম বলেন, আপনি (ইমরান) যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন পাকিস্তান অত্যন্ত ভালো ছিল। রেহাম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তির ব্যাপারেও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ইমরানের ভাষণের প্রতিটি পয়েন্ট নিয়ে সমালোচনায় মেতে উঠেন রেহাম খান।

ভাষণে ইমরান খান বলেন, বাল্যকালে তিনি পাকিস্তানের সমৃদ্ধি দেখেছেন। এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে রেহাম বলেন, 'হ্যাঁ পাকিস্তান খুবই ভালো ছিল তুমি প্রধানমন্ত্রী হওয়ার আগে।' রেহাম খান বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব করার জন্য যে বুদ্ধিমত্তা প্রয়োজন, সেটি ইমরান খানের নেই। যেটি তার ভাষণেই প্রকাশ পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে