আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে সেখানে রোজা শুরু হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পবিত্র রমজান মাসে সব নারী ও পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধি রক্ষায় কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো রমজানে নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। রোজা, প্রার্থনাসহ সব ধরনের কার্যক্রমের প্রতিফলন যাতে ভালোবাসার মানুষের ওপর পড়ে সে কামনাও করেন তিনি। তাছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান সব মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তিনি সবাইকে অভিনন্দনও জানান।