শনিবার, ০২ এপ্রিল, ২০২২, ০৩:০৬:০৪

আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আপনাদের তারিখ জানাব : রণবীর

আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আপনাদের তারিখ জানাব : রণবীর

বিনোদন ডেস্ক: রণবীর কাপুর জানিয়েছেন, আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। খুব শিগগিরই এই বিশেষ দিনটির সম্মুখীন হবেন তারা। কিন্তু তাদের বিয়ের তারিখ কবে? রণবীরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেই অভিনেতা বলেন, আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আমাদের বিয়ের তারিখ জানিয়ে দেব। 

এরপরই অভিনেতা আরও বলেন, 'আমি তারিখটা বলব না। কারণ মিডিয়ার সঙ্গে বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা বিয়ে করছি।' অন্যদিকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে ঋষি কাপুরের বোন রিমা জৈন জানিয়েছেন, 'আমরা জানি না তারা কবে বিয়ে করছে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে