শনিবার, ০২ এপ্রিল, ২০২২, ০৮:২৪:২১

অনাস্থা প্রস্থাবে ভোটাভুটির আগে এবার যে পদক্ষেপ নিলেন ইমরান খান

অনাস্থা প্রস্থাবে ভোটাভুটির আগে এবার যে পদক্ষেপ নিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল ৩ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্থাবে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আজ শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান। খবর দ্য ট্রিবিউন ও জিও টিভির।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন সরকারকে উৎখাতে যে বিদেশি চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ইমরান খান দেশজুড়ে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন। এটি আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য।

এদিকে, ইসলামাবাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে কথা বলার একদিন পরেই পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলেছেন। আজ শনিবার তিনি বলেন, তার দেশ ওয়াশিংটনের সাথে সম্পর্ক প্রসারিত করতে চায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে