শনিবার, ০২ এপ্রিল, ২০২২, ১০:৩৭:৩৮

মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে রোজা রেখেছি, ইফতার করেছি : জাতিসংঘের মহাসচিব

মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে রোজা রেখেছি, ইফতার করেছি : জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে বিশ্বের কোটি মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব  আন্তোনিও গুতেরেস। পবিত্র রমজান উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাসচিব এ শুভেচ্ছা জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই মাস সহানুভূতি ও অনুকম্পার মাস। গভীর চিন্তা ও শিক্ষা নেওয়ার মাস।একে অপরের কাছে আসার এবং পারস্পরিক সহানুভূতির একটি সুযোগ এই মাস।

তিনি বলেন, 'শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে আমি একটি অনুশীলন শুরু করেছিলাম, যা আমি গর্বের সঙ্গে মহাসচিব হিসেবেও পালন করে যাচ্ছি। প্রতি রমজানে আমি মুসলিম দেশগুলো সফর করে সম্মানিত বোধ করেছি। সংহতি প্রকাশ করে রোজা রেখেছি এবং সবার সঙ্গে ইফতার করেছি। কিন্তু দুঃখজনকভাবে ক'ভি'ড-১৯ ম'হামা'রি এই অনুশীলন অসম্ভব করে তুলেছিল। তবে এ বছর আবার এই অনুশীলন শুরু করতে পারব বলে আমি খুশি। '

‌'আসুন আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসঙ্গে একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠন করি' বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে