শনিবার, ০২ এপ্রিল, ২০২২, ১১:০৪:০৭

কাল আমিই জিতব: ইমরান খান

কাল আমিই জিতব: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে আনার। এই অভিযোগে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে। রোববার সেই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। 

অনাস্থা ভোটের আগে শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টিভিতে সম্প্রচারিত ভাষণে যুবসমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে আবারও চক্রান্তের অভিযোগ করেছেন তিনি।

এর পর শনিবার নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেন ইমরান খান। লাইভ সম্প্রচারেই তাদের ফোন কল নেন তিনি। এ সময় এক প্রশ্নের উত্তরে জাতীয় পরিষদের অনাস্থা ভোট নিয়ে তার পরিকল্পনা আছে জানিয়ে ইমরান খান বলেন, আমার একাধিক পরিকল্পনা আছে। কাল আমিই জিতব।  জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এসময় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্থানীয় সরকার নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ‘অপ্রতিরোধ্য সাফল্য’ এর বিষয়টিও তুলে ধরেন তিনি।  তবে নিজের পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে