রবিবার, ০৩ এপ্রিল, ২০২২, ১২:১২:৩০

আমাকে সরাতে গরু-ছাগলের মতো নেতা কেনাবেচা হচ্ছে: ইমরান খান

আমাকে সরাতে গরু-ছাগলের মতো নেতা কেনাবেচা হচ্ছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: আস্থা ভোটের আগে আবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টিভিতে সম্প্রচারিত ভাষণে যুবসমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে আবারও চক্রান্তের অভিযোগ তুললেন পাক প্রধানমন্ত্রী। তার সরকারকে সরাতে গরু-ছাগলের মতো রাজনীতিক নেতাদের কিনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

নাগরিকদের উদ্দেশে কিছু কথা বলতে চেয়ে ইমরান বলেন, ''পাকিস্তান এখন সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই যুদ্ধ দেশের ভবিষ্যতের যুদ্ধ। এখন আমাদের সামনে দু'টো রাস্তা রয়েছে। আমাদের স্থির করতে হবে, আমরা কি ধ্বংসের পথে যেতে চাই না কি গর্বের পথে? আল্লাহ আমাদের গর্বের পথ বাতলে দিয়েছেন। ওই পথই আমাদের জন্য ভাল। ওই পথেই দেশে বিপ্লব এসেছিল।''

ইমরান বলেন, ‘‘আমাদের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন এটা প্রমাণিত যে, সরকার উপড়ে ফেলতে রাজনীতিক নেতাদের গরু-ছাগলের মতো কেনা হচ্ছে। এই চক্রান্তের চলছে বিদেশ থেকে। আর মীর সাদিক চক্রান্তকারীদের সাহায্য করছেন। ইতিহাস কিছুই ভোলে না। পাকিস্তানের ইতিহাসও এই বিশ্বাসঘাতকদের কোনও দিন ভুলবে না। এই পরিস্থিতিতে চুপ থাকলে তা খারাপদের সমর্থনেই কথা বলা হবে। আমি চাই যুবসমাজ সরব হন এবং এই চক্রান্তের বিরুদ্ধে কথা বলুন।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে