রবিবার, ০৩ এপ্রিল, ২০২২, ০৩:০৮:৪৮

দক্ষিণ কোরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হবে : কিমের বোনের হুমকি

দক্ষিণ কোরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হবে : কিমের বোনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া পূর্বনির্ধারিত স্ট্রাইকের মতো কোনো 'বিপজ্জনক সামরিক পদক্ষেপ' নিলে দেশটির একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা করে তিনি এই হুমকি দেন।

আজ রোববার এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ'র বরাত দিয়ে রয়টার্স জানায়, কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য আন্ত-কোরীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেন, তাদের সেনাবাহিনীর কাছে 'উল্লেখযোগ্যভাবে উন্নত' নানা ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যা উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা নিশ্চিতে সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে