মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০২২, ০১:০২:০৪

এই প্রবণতার অবসান হোক, বিদেশিদের গোলামি করার থেকে মৃত্যু ভালো : ইমরান

এই প্রবণতার অবসান হোক, বিদেশিদের গোলামি করার থেকে মৃত্যু ভালো : ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : ঋণ নিয়ে বিদেশিদের গোলামি করার থেকে মৃত্যু ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি  বলেন, আমি জাতিকে সব সময় বলতে চেয়েছি, শুধুমাত্র ঋণের কারণে অন্য কোনো দেশের গোলামি করা যাবে না। এই ঋণ নেওয়ার থেকে বরং মৃত্যু ভালো।

সোমবার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে এক প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এই অনুষ্ঠানে বিদেশি ঋণ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। ইমরান খান বলেছেন, তিনি ভারত কিংবা আমেরিকাবিরোধী নন। কোনো দেশের বিরুদ্ধেই তার কোনো অবস্থান নেই। পারস্পরিক সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। আমি কোনো বিদেশি রাষ্ট্রের বিরোধী না কিন্তু তারা যে নীতি পোষণ করে তার বিরোধী হতে পারি।

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমুক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান উল্লেখ করে ইমরান খান বলেন, যারা অন্য দেশের সার্বভৌমত্বকে অসম্মান করে, কথায় কথায় আদেশ জারি করে; আমি তাদের বিরুদ্ধে। পাকিস্তানের বিরোধী দলগুলো বিদেশিদের স্বার্থ হাসিলে কাজ করে অভিযাগ করে ইমরান খান বলেন, তারা বিদেশিদের জ্বি হুজুর( ইয়েস ম্যান) হিসেবে কাজ করে। কেউ ২০ বিলিয়ন রুপির বিনিময়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, আমি এই প্রবণতার অবসান চাচ্ছি।  সূত্র: ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে