মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০২২, ০৩:৫৬:১৯

'আমরা আলাদা হতে চাই না', লিখে এক ওড়নায় ঝুলে আত্মহত্যা দুই বান্ধবীর

'আমরা আলাদা হতে চাই না', লিখে এক ওড়নায় ঝুলে আত্মহত্যা দুই বান্ধবীর

আন্তর্জাতিক ডেস্ক : ‘আমাদের আলাদা করবেন না। এক সঙ্গে নিয়ে যাবেন। এক সঙ্গে রাখবেন। আমাদের সব কাজ এক সঙ্গে করবেন।’ সুইসাইড নোটে একে অন্যকে ছেড়ে না থাকত না পারার কথা লিখে একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ভারতের শিলিগুড়ির দুই বান্ধবী।

সোমবার (৪ এপ্রিল) এ ঘটনা ঘটে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তাতে লেখা, ‘আমরা আলাদা হতে চাই না’। পুলিশ বলছে, সোমবার বাড়ি ফাঁকা থাকায় সেখানেই একই ওড়নায় দুই বান্ধবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।

এলাকাবাসী বলছেন, ছোটবেলা থেকে এক সঙ্গে বেড়ে উঠেছে মেয়ে দুটি। কিন্তু এর মধ্যেই এক নাবালিকার বিয়ে ঠিক হয় আগামী ৭ বৈশাখ। সেই মতো বিয়ের আয়োজনও চলছিল পরিবারে। পরিবারের দাবি বিয়ে ঠিক হওয়ার পর কোনো আপত্তি জানায়নি ওই নাবালিকা। কিন্তু দুই বান্ধবী যে এমন কাণ্ড করবে, তা পরিবারের কেউই ভাবতে পারছেন না। বিয়ে হলে আলাদা হয়ে যাবে, এই ভাবনা থেকেই তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে