আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্যে ভারতের সাফল্যের সিংহভাগই এসেছে মাত্র একটি কোম্পানির হাত ধরে। গত দু'শতাব্দী ধরে কর্পোরেট জগতে এক 'সাম্রাজ্য' গড়ে তুলেছে টাটা গ্রুপ। জামসেদজি টাটার হাতে প্রতিষ্ঠিত এই কোম্পানি এখন বিশ্বের অংখ্য দেশে তাদের ব্যবস্যার বিস্তার করেছে। মূলত এই প্রতিষ্ঠানের গাড়িগুলো বিশ্বজুড়ে আস্থা ও বিশ্বাসের সাথে জনপ্রিয়তা বাড়িয়েছে।
বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে তার ফলে ভবিষ্যৎ প্রজন্মকে ইলেকট্রিক গাড়ির উপরেই নির্ভরশীল হতে হবে। এই পরিস্থিতিতে আরও একটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। এই নতুন ইলেকট্রিক ভেহিকেলের নাম TATA CURVV। এর মধ্যেই টাটা মোটরসের তরফে একটি টিজার ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।
সেখানে টাটা মোটরসের আসন্ন ইলেকট্রিক এসইউভির স্টাইল সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। টাটা মোটরসের ইলেকট্রিক গাড়ি কার্ভ আগামী দু’বছরের মধ্যে ভারতে লঞ্চ করবে বলে শোনা গিয়েছে। টাটা মোটরসের আসন্ন ইলেকট্রিক গাড়ি এখন ‘প্রোডাকশন রেডি অবতার’ অর্থাৎ গাড়ি নির্মাণ শুরুর পর্যায়ে রয়েছে। ভারতের বাজারে এই গাড়ি প্রবেশ করবে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন নিয়ে। শুধু দুর্দান্ত ডিজাইনই নয়, উন্নত প্রযুক্তিও যুক্ত হবে এই গাড়িতে।
জানা গেছে, এক চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ হতে পারে এই গাড়ির। এই গাড়ি আকার আয়তনে কেমন হবে তা জানা যায়নি। তবে অনুমান টাটা নেক্সন ইলেকট্রিক গাড়ির মতোই লম্বা ধরনের হবে এই ইলেকট্রিক গাড়ি। তবে নেক্সনের থেকে একধাপ উপরে থাকবে এই গাড়ি। টাটা মোটরসের ইলেকট্রিক ভেহিকেল পোর্টফোলিওর মধ্যে এই প্রথম যুক্ত হবে মিডিয়াম সাইজের ইলেকট্রিক এসইউভি।