আন্তর্জাতিক ডেস্ক : ফোনের পারফরম্যান্স কেমন হবে, তা নির্ধারণ করে দেয় ফোনটির ফিচার। ইন্টারনেট ব্যবহার থেকে সিনেমা দেখা, গেম খেলা ছাড়াও একসঙ্গে অনেকগুলো অ্যাপ এক সাথে চলা সবকিছুই মূলত নির্ভর করে ফোনটির প্রসেসরের ওপর। শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিসপ্লে ও চমকপ্রদ প্রযুক্তির সমন্বয়ে বাজারে Realme এনেছে Realme GT 2 Pro।
Realme GT 2 Pro তে একটি টপ-অফ-দ্য-লাইন Snapdragon 8 Gen 1 SoC রয়েছে। ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনের রিয়ারে, ক্যামেরা সেটআপে OIS সহ একটি 50 MP Sony IMX766 সেন্সর এবং 150-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 MP আল্ট্রাওয়াইড শ্যুটার রয়েছে। ডিভাইসের পিছনে তৃতীয় সেন্সর হল একটি 40x মাইক্রোস্কোপ লেন্স, যা একটি ম্যাক্রো লেন্স।
ফোনের ফ্রন্টে হোল-পাঞ্চ কাট-আউটে রয়েছে 32 MP Sony IMX615 সেলফি শুটার রয়েছে। এতে 6.7-ইঞ্চি WQHD+ (1440 x 3216 পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের 2K রেজোলিউশন রয়েছে। পাশাপাশি এটি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত করা। Realme GT 2 এবং Realme GT 2 Pro ফোন দুটিতেই 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। বাংলাদেশের বাজারে এর দাম ৫৫০০০ টাকা।