বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০২২, ০৭:০৮:৪৭

মুসলিমদের সঙ্গে ইফতার করলেন জাস্টিন ট্রুডো

মুসলিমদের সঙ্গে ইফতার করলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল বুধবার (৬ এপ্রিল) টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি নিজ অফিস কনফারেন্স কক্ষে নিজ দলের মুসলিম কর্মীদের নিয়ে এ আয়োজন করা হয়।  

টুইট বার্তায় ট্রুডো বলেন, সাধারণত এ কক্ষে বিভিন্ন বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু আজ সন্ধ্যায় দলের মুসলিম সদস্যরা ইফতার ও রমজান উদযাপনের আয়োজন করেন।

তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা নিজ পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে এ ধরনের আয়োজন করে থাকেন। আমরা সবার জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করি। রমজান মুবারক।

সাধারণ কানাডার মুসলিমদের বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে উপস্থিত থাকেন দেশটির প্রধানমন্ত্রী। এর মধ্যে পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহার উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে কানাডার ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি অভিবাসী ও মুসলিমদের একীভূত করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ নেওয়া হয়। অবশ্য নানা সময়ে ডানপন্থী দলগুলো বর্ণবাদী আচরণ করা হয়।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে