শুক্রবার, ০৮ এপ্রিল, ২০২২, ০৩:২৮:২৮

অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেল প্লেন!

অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেল প্লেন!

আন্তর্জাতিক ডেস্ক : অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেল প্লেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের হুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে।

জানা গেছে, দুর্ঘ'টনাগ্র'স্ত পণ্যবাহী প্লেনটি জার্মানির একটি পরিবহন সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। ঘটনায় কেউ হ'তাহ'ত হননি।

ভেঙে পড়ার পরে বিমানের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও কোনও বড় অগ্নিকাণ্ড ঘটেনি। প্লেনের চালক এবং তার সহকারী দু’জনই অক্ষ'ত রয়েছেন। সূত্র: ব্লুমবার্গ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে