সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১২:৪৬:৪১

‘আজ পার্লামেন্ট থেকে ইমরান খানের দলের সদস্যরা পদত্যাগ করবেন’

 ‘আজ পার্লামেন্ট থেকে ইমরান খানের দলের সদস্যরা পদত্যাগ করবেন’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পার্লামেন্টে (জাতীয় পরিষদ) অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন ইমরান খান। এই পরিস্থিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আজ সোমবার দেশটির জাতীয় পরিষদ (পার্লামেন্ট) থেকে দলের আইণপ্রণেতারা পদত্যাগ করবেন।

রবিবার ইসলামাবাদে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ফাওয়াদ বলেন, পিটিআই প্রধান ইমরান খান দলের কোর কমিটির সদস্যদের নিয়ে বানি গালায় বৈঠক করেছেন। সেখানে তিনি আবারও বলেছেন তার ক্ষমতাচ্যুতি বিদেশি শক্তির সমর্থনে শাসন পরিবর্তন অপারেশনের অংশ ছিল। 

ফাওয়াদ বলেন, যখন দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত বাইরে থেকে নেওয়া হয়, তখন এটি দাসত্বের বড় লক্ষণ। তার দল সব ধরনের নথি জাতীয় পরিষদের স্পিকার এবং পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে। সূত্র : জিও নিউজ ও ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে