মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ০১:৩৯:৪৫

কেউ আমাদের কাছ থেকে এই বন্ধুত্ব ছিনিয়ে নিতে পারবে না: শাহবাজ শরীফ

কেউ আমাদের কাছ থেকে এই বন্ধুত্ব ছিনিয়ে নিতে পারবে না: শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীনের সঙ্গে তার সরকারের সম্পর্ক কেমন হবে তা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা খোলাখুলি জানিয়েছেন তিনি। চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, চীন ও পাকিস্তানের যে সুদীর্ঘকালের বন্ধুত্ব, তা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।

সোমবার পার্লামেন্টে ভাষণে শাহবাজ নতুন সরকারের পররাষ্ট্র নীতির আভাসে চীনকে সামনে আনেন। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় চীনের সাহায্যে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্পে হাত দিয়েছিলেন। ওই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয় বলে চীন তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। 

তিনি নিজেও বহু বার চীন সফর করেন। বিশ্ব রাজনীতিতে এখন প্রবল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীন। ঐতিহ্যগতভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ঘেঁষা। কিন্তু সম্প্রতি চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী হয়ে দেখা যাচ্ছে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ সতর্কতার সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে