বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ০৪:৪৫:৪২

সিধুর বদলে কমেডি শোয়ে দুর্দান্ত করবেন ইমরান : রেহাম

সিধুর বদলে কমেডি শোয়ে দুর্দান্ত করবেন ইমরান : রেহাম

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের দুই বাসিন্দা হলেও বন্ধুত্ব অটুট। ক্রিকেটের সুবাদের পাকিস্তানের ইমরান খান ও ভারতের নভোজৎ সিং সিধু একে অপরের ভালো বন্ধু। আবার দুইজনেরও এক জায়গায় মিল খুব। দু’জনই ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে প্রবেশ করেছেন। দুই জনের সাথেই ভাগ্য খুব কঠিন খেলায় মেতেছেন। 

ইমরান তার প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। অন্যদিকে পাঞ্জাবে সিধুর রাজনৈতিক ক্যারিয়ারও হুমকির মুখে। এবার এই বন্ধুত্ব নিয়ে সাবেক স্ত্রী রেহাম খানের ধারাবাহিক কটাক্ষের শিকার হলে ইমরান খান। এক ভিডিওতে তাকে বলতে শোনা গেল, ‘‘ইমরানের বরং বলিউডে চেষ্টা করা উচিত। কমেডি শোতে সিধুর জায়গাটা ফাঁকা রয়েছে। সেখানে ইমরানকে বেশ ভালই মানিয়ে যাবে।’’

অনাস্থাভোটের আগে সাবেক স্বামীকে বিভ্রমে ভোগা মানসিক অসুস্থ বলে আক্রমণ করেছিলেন রেহাম। পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে পেশায় সাংবাদিক রেহাম বলেন, ‘‘ইমরানে বলিউডে চেষ্টা করা উচিত। হাস্যকৌতুকে ওঁর যথেষ্ট পারদর্শিতা আছে। একটি কমেডি শো’তে পাজির (সিধু) জায়গাটা ফাঁকা রয়েছে। ইমরানকে সেখানে স্বচ্ছন্দে মানিয়ে যাবে। সিধুর সঙ্গে ওঁর খুব ভাল সম্পর্ক আর শুনলাম ইদানীং নাকি সে (ইমরান) কবিতাও লিখছেন।’’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে