শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ০২:৩০:৩৬

কম বাজেটে অবাক করা ফিচার নিয়ে বাজারে Oppo K 10

কম বাজেটে অবাক করা ফিচার নিয়ে বাজারে Oppo K 10

আন্তর্জাতিক ডেস্ক : তথ্য-প্রযুক্তির এই বিশ্বে স্মার্টফোন ছাড়া আজকাল একদম চলা যায় না। এটি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। বহু মানুষ গড়ে দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেন। আর এবার এই ফোনের বাজারে অন্যদের প্রতিযোগিতায় ফেলে দিয়েছে Oppo K 10 স্মার্টফোন। 

কারণ এটি কম বাজেটের মধ্যে একটি আধুনিক ও উন্নত স্মার্টফোন। Oppo K10 ফোনের ৬জিবি র‌্যামের মডেল পাওয়া যাচ্ছে ১৫ হাজার রুপি এবং Oppo K10 ফোনের ৮জিবি র‌্যামের মডেল পাওয়া যাচ্ছে ১৭ হাজার রুপিতে। এই ফোনে রয়েছে আধুনিক এবং উন্নত ফিচার। 

জেনে নিন, Oppo K10 ফোনের ৫টি সেরা ফিচার। Oppo K10 হল প্রথম K সিরিজের ফোন। Oppo K 10 ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ার প্যানেল এবং ডুয়াল টেক্সচার ফিনিশ। Oppo K10 ফোনের বটম রিয়ারে ব্যবহার করা হয়েছে কোর্স ফিনিশ, যা ফিঙ্গারপ্রিন্টের দাগ থেকে ফোনকে বাঁচাতে সাহায্য করবে। এ ছাড়াও Oppo K10 ফোনের অন্যদিকে ব্যবহার করা হয়েছে গ্লসি ফিনিশ। 

এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৩.৫এমএম (MM) অডিও জ্যাক এবং ইউএসবি-সি (USB-C) পোর্ট। Oppo K10 ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি (HD+) প্লাস স্ক্রিন, যা অনেকটাই এলসিডি (LCD) স্ক্রিনের মত। এই এলসিডি ব্রাইটনেস সূর্যের আলোতে প্রায় ৬০০নিট এবং রিফ্রেশ রেট ৯০এইচজেড (90HZ)। Oppo K10 স্ক্রিনে ওটিটি (OTT) অ্যাপ স্ট্রিম করা যাবে ফুল এইচডি রেজোলিউশনে।

ফোনে রয়েছে উন্নতমানের ব্যাটারি। এই ফোনে একবার চার্জ দিলে অনায়াসে একদিন পুরো কাটানো যাবে। বাজারে এই একই দামের অন্য ফোনের মধ্যে এমন ব্যাটারি খুবই কম রয়েছে। সব থেকে উন্নতমানের ব্যাটারি। Oppo K10 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে