বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১২:৫৫:২৭

বিয়ের আগে পাত্রকে ডেটে আমন্ত্রণ জানিয়ে এই মেয়ে যা করলেন তা অকল্পনীয়!

বিয়ের আগে পাত্রকে ডেটে আমন্ত্রণ জানিয়ে এই মেয়ে যা করলেন তা অকল্পনীয়!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আগে পাত্র কে ডেটে আমন্ত্রণ জানিয়ে এই মেয়ে যা করলেন তা অকল্পনীয়! পরের মাসেই বিয়ে। তার আগে কনে নিজে থেকেই ডেটে আমন্ত্রণ জানান হবু বরকে। 

পাহাড়ের চূড়ার উপর এক মন্দিরের কাছে দেখা করবেন বলে ঠিক করেন তাঁরা। দেখা হতে না হতেই পাত্রের গলা লক্ষ্য করে ছু'রি চালিয়ে দেন পাত্রী। গুরুতর ভাবে জ'খম হন পাত্র। আহ'ত অবস্থায় কোনও রকমে তিনি স্থানীয় হাসপাতালে যান।

জানা গিয়েছে, আহতের নাম রামু নাইডু। সিএসআইআর-এ বিজ্ঞানী পদে চাকরি করেন তিনি। বিশাখাপত্তনমের চোড়াভরম অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম পুষ্পা। ২২ বছর বয়সেই বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন পুষ্পার বাবা-মা। কিন্তু তিনি কিছুতেই এই বিয়েতে রাজি হননি। তাই পথের কাঁটা সরিয়ে দিতে পাত্রের গলায় ছু'রি চালান তিনি। পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের কাছে তিনটি ছু'রি পাওয়া গিয়েছে। এর আগে তিনি কোনও অপরাধ করেছেন বলে জানা যায়নি।

জিজ্ঞাসাবাদ চলাকালীন পুষ্পা পুলিশকে জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর এই বিয়েতে অমত ছিল। বাবা-মাকে সে কথা জানিয়েও ছিলেন তিনি। তবু বাড়ি থেকে তাঁকে বিয়ে করতে জোর করা হয়। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে