বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ০১:৫৩:০৯

অগণিত মানুষের পরিষেবা দিতে ডা. দেবী শেঠির বড় ঘোষণা!

অগণিত মানুষের পরিষেবা দিতে ডা. দেবী শেঠির বড় ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গের রাজ্যের শিল্প সম্মেলন (বিজিবিএস) নিয়ে বড় আশা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বসেছে বিজিবিএসের আসর। আর এই সম্মেলনের প্রথম দিনই একের পর এক শিল্প প্রস্তাব এসেছে রাজ্যের কাছে। 

শিল্পপতিদের মধ্যে উল্লেখযোগ্য মুখ ছিলেন গৌতম আদানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা। ব্রিটেন থেকে এসেছে শিল্পপতিদের একটি বিরাট প্রতিনিধি দল। এই পরিস্থিতিতে সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল বিনিয়োগের প্রস্তাব এলো। সেই বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম নাম চিকিৎসক দেবী শেঠি। অগণিত মানুষের পরিষেবা দিতে বড় ঘোষণা দিলেন তিনি। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আস্থা দেখিয়ে আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চান নারায়না গ্রুপের চেয়ারম্যান।

একইসঙ্গে রাজ্যে গড়তে চান আরও একটি হাসপাতাল। বৃহস্পতিবার শিল্প সম্মেলনে যোগ দিয়ে নারায়না গ্রুপের চেয়ারম্যান দেবী শেঠি স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করে বলেন, ''আমি নিশ্চিত আমাদের পরিষেবা বাংলায় আরও বাড়ানো উচিৎ। আমরা এখানে আরও একটি হাসপাতাল গড়তে চাই। জমির জন্য অপেক্ষা করছি। অন্তত এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যকে এ বিষয়ে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।'' সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে