বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১০:৪৩:১৩

দোষী সাব্যস্ত করে সু চির ৫ বছরের জেল

দোষী সাব্যস্ত করে সু চির ৫ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। খবর রয়টার্সের।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা। এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে