মঙ্গলবার, ০৩ মে, ২০২২, ০১:১৫:৪৭

আমি ওঁকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না: বিল গেটস

আমি ওঁকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক: ৩০ বছর ধরে স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। তবুও ব্যক্তিগত কারণে সংসার জীবনে ইতি টানেন বিল ও মেলিন্ডা গেটস। গত বছর মে মাসে তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। তবে দুইজনে একসঙ্গে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে কাজ করেন এখনও।

সাবেক স্ত্রী মেলিন্ডার সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, মেলিন্ডার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুইজনে হাতে হাত মিলিয়ে ফাউন্ডেশনের কাজ শুরু করেছিলেন। তিনি নিজেকে ‘ভাগ্যবান’ বলে মনে করেন যে তিনি এখনও মেলিন্ডার সঙ্গে কাজ করছেন।

মেলিন্ডাকে তিনি আবার বিয়ে করতে চান কি না? প্রশ্ন করতেই বিল জানান, ‘‘মেলিন্ডাকে আমি আবার বিয়ে করব কি না সেই প্রসঙ্গেই বলছি, আমি ওঁকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। আমাদের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। যদিও ভবিষ্যৎ নিয়ে কোনও পরিকল্পনা এখনও করিনি। তবে আমি বৈবাহিক সম্পর্ক অত্যন্ত বাঞ্ছনীয় বলে মনে করি।’’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে