আন্তর্জাতিক ডেস্ক: সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গু'লি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান। সম্ভবত তার ডান পায়ে গুলি লেগেছে। তাকে ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘটনাস্থল ছাড়তে দেখা গিয়েছে। আহ'ত হয়েছেন তার আপ্ত সহায়কও।
পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এদিন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে তার ‘স্বাধীনতা’ পদযাত্রা চলছিল। জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় কয়েকজন আ'ত'তা'য়ী পদযাত্রায় একে-৪৭ থেকে এলোপাথাড়ি গু'লি চালায়। পদযাত্রায় লুটিয়ে পড়েন ইমরান খান।
হামলাকারীকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে। হা'মলার ঘটনার পিছনে কোনও জ'ঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ শুরু করেন ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। সেখান থেকে তারা সকলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাচ্ছেন।
সেই কর্মসূচির অংশ হিসাবেই ওয়াজিরাবাদের অদূরে গুজরনওয়ালায় দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গু'লি চালানোর ঘটনা ঘটে। ইমরানের আপ্ত সহায়কসহ আরও কয়েক জন নেতা-কর্মী গু'লিবি'দ্ধ হয়েছেন। ভিডিও দেখুন...