নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ছে? যা জানা গেল
এমটিনিউজ২৪ ডেস্ক : তবে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন এখনো প্রকাশিত হয়নি। ফলে নিচের গ্রেডভিত্তিক বেতন কাঠামোকে নিশ্চিত বেতন না ধরে প্রস্তাবিত বা সম্ভাব্য কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
১ম গ্রেড: ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)
২য় গ্রেড: ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা
৩য় গ্রেড: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা
৪র্থ গ্রেড: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা
৫ম গ্রেড: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা
৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
৭ম গ্রেড: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা
৮ম গ্রেড: ৪৭,২০০–১,১৩,৭০০ টাকা
৯ম গ্রেড: ৪৫,১০০–১,০৮,৮০০ টাকা
১০ম গ্রেড: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
১১তম গ্রেড: ২৫,০০০–৬০,৫০০ টাকা
১২তম গ্রেড: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা
১৩তম গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা
১৪তম গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
১৫তম গ্রেড: ২২,৮০০–৫৫,২০০ টাকা
১৬তম গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা
১৭তম গ্রেড: ২১,৪০০–৫১,৯০০ টাকা
১৮তম গ্রেড: ২১,০০০–৫০,৯০০ টাকা
১৯তম গ্রেড: ২০,৫০০–৪৯,৬০০ টাকা
২০তম গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা
অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন এ বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
জাকির আহমেদ খান নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।
এদিকে ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক অংশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।