সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১২:০১:২৬

যাদের রুটি-চা ছাড়া ইফতারে কিছুই জুটছে না

যাদের রুটি-চা ছাড়া ইফতারে কিছুই জুটছে না

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসজুড়ে আনন্দের সঙ্গে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই রমজান মাস বিশ্বের মুসলিমদের কাছে অনন্য আনন্দের দিন। আর এ আনন্দের দিনে পুরো আফগানিস্তানে অর্থনৈতিক দুদর্শার কারণে দেশটির সাধারণ মানুষ এ রোজায় কষ্টে দিন পার করছেন। অনেকের খাবার প্লেটে জুটছে শুধু চা আর রুটি।

২০২১ সালের আগস্ট থেকে দেশটিতে দৈনন্দিন ব্যয় আর খাবারের দাম আকাশচুম্বী হয়ে যায়। অধিকাংশ মানুষ কর্মক্ষম হলেও বেকার হয়ে পড়েছেন। জাতিসংঘের তথ্য মতে, দেশটির ২ কোটি ৮০ লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ খাদ্য সহায়তার জন্য অন্যের ওপর নির্ভরশীল।

কিন্তু সেই সহায়তাও সীমিত। কেননা বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের সঙ্গে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বেশির ভাগ দেশেই রমজান মাসে সেহরি ও ইফতারে সুস্বাদু খাবারের আয়োজন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু বর্তমানে আফগান পরিবারগুলোর সেই সামর্থ্য নেই।

একটি কিন্ডারগার্টেনের প্রধান ও সাবেক নারী মানবাধিকার কর্মী শামসিয়া হাসানজাদা সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে আমরা ইফতার ও সেহরি তৈরি করতাম একসঙ্গে এবং শুধু নিজেদের জন্য নয়। নিরাপত্তাকর্মী ও আমাদের আশেপাশে বসবাসকারী লোকজনকে নিয়েও ইফতারের আয়োজন করা হতো।

কিন্তু গ্রিন-টি ও শুকনো রুটি ছাড়া এখন আমাদের কিছুই নেই। তিনি জানান, তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। সবাই আগে কাজ করতো। কিন্তু এখন একজন কাজ করেন। এই একজনের আয় পুরো পরিবারের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে