মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ০৭:১৮:০৩

সড়ক দুর্ঘটনা : সৌদিতে ২০ ওমরাহ যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা : সৌদিতে  ২০ ওমরাহ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দেশে বলেন আর বিদেশে বলেন সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে। একটি রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টি চ্যালেঞ্জে ফেলল। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছিলেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ দুর্ঘটনা যেন সবাইকে কাঁদিয়েছে।

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন ও ২৯ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায় ‘গাড়ির সমস্যা’ হয়েছিল, অন্যদিকে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছে। ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে