বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩, ০৪:৩৯:২৯

ফরাসি মন্ত্রী মডেল হয়ে পড়লেন তোপের মুখে!

ফরাসি মন্ত্রী মডেল হয়ে পড়লেন তোপের মুখে!

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি মন্ত্রী মার্লেন শিয়াপ্পা প্রাপ্তবয়স্কদের বিখ্যাত ম্যাগাজিন প্লেবয়ের প্রচ্ছদে মডেল হয়ে বিতর্কের মুখে পড়েছেন। এমন সিদ্ধান্তের জন্য বিরোধীরা তো বটেই, নিজ দলের মধ্যেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি। ২০১৭ সাল থেকে ফ্রান্স সরকারের মন্ত্রী পদে রয়েছেন শিয়াপ্পা।

দেশটির বর্তমান সামাজিক অর্থনীতি ও ফরাসি অ্যাসোসিয়েশন মন্ত্রী তিনি। ফরাসি এ নেতা দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন।২০১৭ সালে ফ্রান্সের প্রথম লিঙ্গ সমতা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ওই পদে থাকাকালীন একটি নতুন যৌন হয়রানি আইন প্রণয়নে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি।

রাস্তাঘাটে নারীদের দেখে শিস দেওয়া, হয়রানি বা অনুসরণ করলে ঘটনাস্থলেই জরিমানার অনুমতি দেওয়া হয়েছে ওই আইনে৷ প্লেবয়ের সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন শিয়াপ্পা। ম্যাগাজিনটিতে নারী ও এলজিবিটি অধিকার নিয়ে ১২ পৃষ্ঠার সুবিশাল সাক্ষাৎকারও ছাপা হয়েছে তার।

সেখানে ফরাসি মন্ত্রীকে সাদা পোশাকে দেখা গেছে। তবুও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচকদের মধ্যে তার সহকর্মী ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নও রয়েছেন। বোর্ন শিয়াপ্পার প্লেবয়ের মডেল হওয়া প্রসঙ্গে বলেছেন, ‘এটি যথাযথ ছিল না, বিশেষ করে এই সময়ে।’

গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং শিয়াপ্পার সহকর্মী নারী অধিকার কর্মী স্যান্ডরিন রুসো বিএমএফটিভি’কে বলেছেন, আমরা একটি সামাজিক সংকটের মধ্যে রয়েছি, যেখানে পুলিশিং সমস্যা রয়েছে, মানুষ জীবন-মৃত্যুর সমস্যা রয়েছে। আর আমার মনে হচ্ছে, আমি কোনো স্মোক স্ক্রিনের পেছনে রয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে