বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩, ১০:৪১:২১

প্রাক্তন প্রেমিকার বিয়েতে বো'মাসহ হোম থিয়েটার উপহার, বি'স্ফো'রণে বরের মৃত্যু!

প্রাক্তন প্রেমিকার বিয়েতে বো'মাসহ হোম থিয়েটার উপহার, বি'স্ফো'রণে বরের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: নবদম্পতির জীবনের শুরুটা এমন হবে কেউ আশা করেনি। হোম থিয়েটার বি'স্ফো'রণে বরের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পতি বিয়েতে উপহার পেয়েছিলেন হোম থিয়েটার। বি'স্ফো'রণের ঘটনায় বর এবং তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চারজন। এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই ঘটনা পরিকল্পিত। সারজু মারকাম নামে এক যুবকের সঙ্গে ললিতা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ললিতার আত্মীয়রা হেমেন্দ্র মেরাভি নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয় সারজু।

প্রতিশোধ নিতেই সে ললিতার বিয়েতে বো'মাসহ হোম থিয়েটার উপহার দেয়। ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

যে ঘরে হোম থিয়েটার বসানো হয়েছিল বি'স্ফো'রণে সে ঘরের দেওয়ার ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘরে হোম থিয়েটার চালু করার সময়ই এতে বি'স্ফো'রণ ঘটে এবং ঘটনাস্থলেই হেমেন্দ্র মেরাভির মৃত্যু হয়।

অপরদিকে বি'স্ফোর'ণের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেরাভির ছোট ভাই রাজকুমার। প্রথম দিকে পুলিশ একে সিলিন্ডার বি'স্ফো'রণ বলে ধারণা করলেও পরবর্তীতে তদন্তে দেখা যায় নতুন হোম থিয়েটারে বি'স্ফো'রণ ঘটেছে। এই ঘটনায় আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে