শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩, ০৮:৪৯:১২

এবার ডলারের বিপরীতে দরপতন রাশিয়ান রুবলের

এবার ডলারের বিপরীতে দরপতন রাশিয়ান রুবলের

আন্তর্জাতিক ডেস্ক : নানা কারণ দেখিয়ে টাকার বিপরীতে ডলার সংকটের রেশ কাটতে না কাটতেই মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ান মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়েছে। বেশ কিছুদিন থেকেই রাশিয়ার মুদ্রা দুর্বল হতে থাকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতাকাল শুক্রবার মার্কিন ডলারে বিপরীতে রুশ মুদ্রাটি পতন হয়ে দাঁড়িয়েছে ৮২ রুবলে। অর্থাৎ এখন এক ডলার কিনতে হলে ৮২ রুবল খরচ করতে হবে।

চলতি বছরের শুরুর দিকে রাশিয়া জানিয়েছে, ২০২২ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে দুই দশমিক এক শতাংশ। যদিও পূর্বাভাস ছিল দেশটির অর্থনীতি কমতে পারে ১৫ শতাংশ।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। বেইজিং সফররত ফরাসি প্রেসিডেন্ট জিনপিংয়ের উদ্দেশে বলেছেন, আমি জানি, রাশিয়ার শুভবুদ্ধির উদয় ঘটাতে।

সবাইকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আপনার ওপর ভরসা করতে পারি। আর জিনপিং বলেছেন, বিশ্বশান্তি রক্ষার ‘দায়িত্ব ও সামর্থ্য’ রয়েছে চীন এবং ফ্রান্সের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে