রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩, ০৮:১৯:০৮

‘মৃত’ শিশুটিকে কবর দিতে গিয়ে চমকে উঠেন তার মা-বাবা

‘মৃত’ শিশুটিকে কবর দিতে গিয়ে চমকে উঠেন তার মা-বাবা

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে জন্মগ্রহণের পর ‘মৃত’ নবজাতককে কবর দেওয়ার সময় নড়ে উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার ভোরে এক নারীর প্রস'বযন্ত্রণা শুরু হয়। দুপুর ১২টায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছু সময় পর তিনি পুত্রসন্তানের জন্ম দেন। 

বিকালে শিশুটির পরিবারকে জানানো হয়, জন্মের ২০ মিনিটের মধ্যেই মারা গিয়েছে নবজাতকটি। রাতে তার মৃত্যুর সনদও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রাত সাড়ে ১০টায় নবজাতকের ‘দেহ’ নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, হাসপাতাল থেকে ফিরে ‘মৃত’ শিশুটিকে কবর দিতে গিয়ে চমকে উঠেন তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা। শিশুটির শরীরে তখনও প্রাণ রয়েছে। তারা জীবিত শিশুটিকে পুনরায় ভর্তি করার পর আইসিইউতে রাখা হয় তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে রোববার সকালে ওই শিশুটির মৃত্যু হয়। 

এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে শিশুটির পরিবার। 

এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য দপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে